Skip to content

বাংলাদেশ ঋণ সালিসি আইন, ১৯৮৯

ধারা ৮জমি প্রত্যর্পণের নির্দেশ কার্যকরকরণ

বলবৎ

ধারা ৮

8. জমি প্রত্যর্পণের নির্দেশ কার্যকরকরণ ক্রেতা বোর্ডের নির্দেশানুসারে জমির দখল প্রত্যর্পণ না করিলে বা করিতে ব্যর্থ হইলে, জমির দখল পাওয়ার জন্য বিক্রেতা উক্ত জমি যে উপজেলায় অবস্থিত সেই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর নিকট দরখাস্ত করিতে পারিবেন এবং উক্ত সহকারী কমিশনার ক্রেতাকে নোটিশ প্রদানপূর্বক উচ্ছেদ করিয়া বিক্রেতাকে জমির দখল প্রদান করিবেন৷

End of ধারা ৮.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ঋণ সালিসি আইন, ১৯৮৯