পার্বত্য জেলাসমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯
ধারা ১১ঝুম তৌজি
ধারা ১১
11. ঝুম তৌজি (১) হেডম্যান প্রত্যেক বত্সরের জন্য একটি ঝুম তৌজি প্রস্তুত করিবেন এবং উহাতে নিম্নলিখিত বিষয়গুলি লিপিবদ্ধ করিবেন, যথা :- (ক) প্রত্যেক ঝুম পরিবারের কর্তার নাম এবং পরিবারের সদস্য সংখ্যা; (খ) তাহারা ঝুম কর দেয় কিনা বা তাহারা পারকুলিয়া কিনা বা তাহারা ঝুম কর হইতে অব্যাহতিপ্রাপ্ত কিনা এবং অব্যাহতিপ্রাপ্ত হইলে কি কারণে অব্যাহতিপ্রাপ্ত; (গ) পরিবারটি পূর্ববর্তী পাঁচ বত্সরের পূর্বে না মধ্যে তাঁহার মৌজায় আসিয়াছে৷ (২) হেডম্যান পহেলা জুনের পূর্বে ঝুম তৌজি চীফের নিকট প্রেরণ করিবেন, এবং চীফ পহেলা আগষ্টের পূর্বে তৌজিগুলি ডেপুটি কমিশনারের নিকট প্রেরণ করিবেন৷ (৩) ডেপুটি কমিশনার প্রত্যেক পাঁচ বত্সরে একবার প্রত্যেক তৌজির শুদ্ধতা পরীক্ষা করিয়া দেখিবেন৷ (৪) হেডম্যান শুদ্ধ তৌজি এবং ঝুম করের হিসাব রাখিয়াছেন কিনা এবং চেকমুড়ি সংযুক্ত ছাপানো রসিদ প্রদান করেন কিনা তাহা দেখিবার দায়িত্ব চীফের উপর ন্যস্ত থাকিবে৷
সূচিপত্র দেখুন: পার্বত্য জেলাসমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯