পার্বত্য জেলাসমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯
ধারা ৫চীফগণ
ধারা ৫
5. চীফগণ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, উক্ত Regulation রহিত হইবার পূর্বে পার্বত্য জেলাসমূহে যে চাকমা চীফ, বোমং চীফ ও মং চীফ প্রথা প্রচলিত ছিল তাহা বহাল থাকিবে : তবে শর্ত থাকে যে, উক্ত চীফগণের এখতিয়ার স্ব স্ব জেলার মধ্যে সীমিত থাকিবে৷ (২) চীফের উত্তরাধিকারী এবং তাঁহার অভিষেক সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷ (৩) চীফ সরকার কর্তৃক নির্ধারিত কমিশন, সম্মানী বা অন্যবিধ সুযোগ-সুবিধা ভোগ করিবেন৷ (৪) উক্ত Regulation রহিত হইবার অব্যবহিত পূর্বে যাঁহারা চীফ ছিলেন তাঁহারা তাঁহাদের স্ব স্ব পদে বহাল থাকিবেন এবং কমিশন, সম্মানী বা অন্যবিধ সুযোগ-সুবিধা হিসাবে তাঁহারা যাহা ভোগ করিতেন তাহা, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, যথাযথভাবে পরিবর্তিত না হওয়া পর্যন্ত, ভোগ করিতে থাকিবেন৷
সূচিপত্র দেখুন: পার্বত্য জেলাসমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯