Skip to content

পার্বত্য জেলাসমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯

ধারা ৭ঝুম চাষ

বলবৎ

ধারা ৭

7. ঝুম চাষ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, ডেপুটি কমিশনার পার্বত্য জেলাসমূহে ঝুম চাষ নিয়ন্ত্রণ করিতে পারিবেন এবং এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় আদেশ জারী ও প্রয়োগ করিতে পারিবেন৷ (২) ডেপুটি কমিশনার প্রয়োজনবোধে যে কোন এলাকাকে ঝুম চাষের জন্য নিষিদ্ধ এলাকা বলিয়া ঘোষণা করিতে পারিবেন৷ (৩) কোন নিষিদ্ধ এলাকায় ঝুম ফসল উত্পাদিত হইলে, ডেপুটি কমিশনার উত্পাদিত ফসল বাজেয়াপ্ত করিতে পারিবেন এবং তজ্জন্য উত্পাদনকারীকে একশত টাকা পর্যন্ত জরিমানাও করিতে পারিবেন৷

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: পার্বত্য জেলাসমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯