Skip to content

রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯

ধারা ৩৮বাজেট

বলবৎ

ধারা ৩৮

38. বাজেট (১) প্রতি অর্থ-বত্সর শুরম্ন হইবার পূর্বে পরিষদ উক্ত বত্সরের সম্ভাব্য আয় ও ব্যয় সম্বলিত বিবরণী, অতঃপর বাজেট বলিয়া উল্লিখিত, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রণয়ন ও অনুমোদন করিবে এবং উহার একটি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করিবে৷ (২) কোন অর্থ-বত্সর শুরম্্ন হইবার পূর্বে পরিষদ ইহার বাজেট অনুমোদন করিতে না পারিলে, সরকার উক্ত বত্সরের জন্য একটি আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করাইয়া উহা প্রত্যয়ন করিবে এবং এইরূপ প্রত্যয়নকৃত বিবরণী পরিষদের অনুমোদিত বাজেট বলিয়া গণ্য হইবে৷ (৩) [রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ২০ ধারাবলে বিলুপ্ত৷] [(৪) কোন অর্থ বত্সর শেষ হইবার পূর্বে যে কোন সময় পরিষদ, প্রয়োজন মনে করিলে, সেই অর্থ বত্সরের জন্য প্রণীত বা অনুমোদিত বাজেট পুনঃ প্রণয়ন বা সংশোধন করিতে পারিবে এবং যথাশীঘ্র সম্ভব একটি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করিবে৷] (৫) এই আইন মোতাবেক গঠিত পরিষদ প্রথম বার যে অর্থ-বত্সরে দায়িত্বভার গ্রহণ করিবে সেই অর্থ-বত্সরের বাজেট উক্ত দায়িত্বভার গ্রহণের পর অর্থ-বত্সরটির বাকী সময়ের জন্য প্রণীত হইবে এবং উক্ত বাজেটের ক্ষেত্রেও এই ধারার বিধানাবলী, যতদূর সম্ভব, প্রযোজ্য হইবে৷

  1. 46. উপ-ধারা (৪) রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ২০ ধারাবলে প্রতিস্থাপিত

End of ধারা ৩৮.

সূচিপত্র দেখুন: রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯