Skip to content

রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯

ধারা ৬৪ভূমি সংক্রান্ত বিশেষ বিধান

বলবৎ

ধারা ৬৪

64. ভূমি সংক্রান্ত বিশেষ বিধান [(১) আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন- (ক) রাংগামাটি পার্বত্য জেলার এলাকাধীন বন্দোবস্তযোগ্য খাস জমিসহ যে কোন জায়গা জমি, পরিষদের পূর্বানুমোদন ব্যতিরেকে, ইজারা প্রদান, বন্দোবস্ত, ক্রয়, বিক্রয় বা অন্যবিধভাবে হস্তান্তর করা যাইবে না : তবে শর্ত থাকে যে, রতিগত (জবংবত্াবফ) বনাঞ্চল, কাপ্তাই জলবিদ্যুত্ প্রকল্প এলাকা, বেতবুনিয়া ভূ-উপগ্রহ এলাকা, রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পকারখানা ও [সরকারের] নামে রেকর্ডকৃত জমির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না৷ (খ) পরিষদের নিয়ন্ত্রণ ও আওতাধীন কোন প্রকারের জমি, পাহাড় ও বনাঞ্চল পরিষদের সহিত আলোচনা ও উহার সম্মতি ব্যতিরেকে সরকার কর্তৃক অধিগ্রহণ ও হস্তান্তর করা যাইবে না৷ (২) হেডম্যান, চেইনম্যান, আমিন, সার্ভেয়ার, কানুনগো ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যাদি পরিষদ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করিতে পারিবে৷ (৩) কাপ্তাই হ্রদের জলে ভাসা জমি (ঋত্রহমব ষধহফ) অগ্রাধিকার ভিত্তিতে জমির মূল মালিকদেরকে বন্দোবস্ত দেওয়া হইবে৷]

  1. 59. ধারা ৬৪ রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ২৯ ধারাবলে প্রতিস্থাপিত
  2. 60. “সরকারের” শব্দটি “সরকার বা স্থানীয় কর্তৃপ¶ের” শব্দগুলির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত

End of ধারা ৬৪.

সূচিপত্র দেখুন: রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯