Skip to content

রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯

ধারা ৬৬উপজাতীয় বিষয়ে বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বিধান

বলবৎ

ধারা ৬৬

66. উপজাতীয় বিষয়ে বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বিধান (১) রাংগামাটি পার্বত্য জেলার বাসিন্দা এমন উপজাতীয়গণের মধ্যে কোন সামাজিক, সাংস্কৃতিক বা উপজাতীয় বিষয়ে বিরোধ দেখা দিলে বিরোধটি নিষ্পত্তির জন্য স্থানীয় কারবারী বা হেডম্যানের নিকট উত্থাপন করিতে হইবে এবং তিনি সংশ্লিষ্ট উপজাতীয়গণের মধ্যে প্রচলিত রীতি-নীতি অনুযায়ী বিরোধের নিষ্পত্তি করিবেন৷ (২) কারবারী বা হেডম্যানের সিদ্ধান্তর বিরুদ্ধে [ ক্ষেত্রবিশেষে, চাকমা সার্কেলের চীফ এবং বোমাং সার্কেলের চীফ এর] নিকট আপীল করা যাইবে৷ (৩) [চাকমা সার্কেলের চীফ এবং বোমাং সার্কেলের চীফের] সিদ্ধান্তর বিরুদ্ধে চট্রগ্রাম বিভাগের কমিশনারের নিকট আপীল করা যাইবে এবং তাঁহার সিদ্ধান্তই চূড়ান্ত হইবে : তবে শর্ত থাকে যে, আপীল নিষ্পত্তির পূর্বে তিনি সংশ্লিষ্ট উপজাতি হইতে তত্কর্তৃক মনোনীত অন্যুন তিন জন উপজাতীয় বিজ্ঞ ব্যক্তির সহিত পরামর্শ করিবেন৷ (৪) পরিষদ প্রবিধান দ্বারা এই ধারায় উল্লিখিত বিরোধ নিষ্পত্তির জন্য- (ক) বিচার পদ্ধতি; (খ) বিচার প্রার্থী ও আপীলকারী কর্তৃক প্রদেয় ফিস, নির্ধারণ করিতে পারিবে৷

  1. 62. “ক্ষেত্রবিশেষে চাকমা সার্কেলের চীফ এবং বোমাং সার্কেলের চীফ” শব্দগুলি “রাংগামাটি চাকমা চীফের” শব্দগুলির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত
  2. 63. “চাকমা সার্কেলের চীফ এবং বোমাং সার্কেলের চীফের” শব্দগুলি “চাকমা চীফের” শব্দগুলির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত

End of ধারা ৬৬.

সূচিপত্র দেখুন: রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯