Skip to content

রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯

ধারা ৭চেয়ারম্যান ও সদস্যগণের শপথ

বলবৎ

ধারা ৭

7. চেয়ারম্যান ও সদস্যগণের শপথ চেয়ারম্যান বা কোন সদস্য পদে নির্বাচিত ব্যক্তি তাঁহার কার্যভার গ্রহণের পূর্বে নিম্নলিখিত ফরমে [রাষ্ট্রপতি কর্তৃক এতদুদ্দেশ্যে মনোনীত হাইকোর্ট বিভাগের কোন বিচারকের] সম্মুখে শপথ গ্রহণ বা ঘোষণা করিবেন এবং শপথপত্র বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করিবেন, যথা :- “আমি..............................................................................., পিতা বা স্বামী........................................., রাংগামাটি পার্বত্য [জেলা] পরিষদের চেয়ারম্যান বা সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষনা করিতেছি যে, আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব এবং আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব”৷

  1. 19. “রাষ্ট্রপতি কর্তৃক এতদুদ্দেশ্যে মনোনীত হাইকোর্ট বিভাগের কোন বিচারকের” শব্দগুলি “সরকার কর্তৃক নির্ধারিত কোন ব্যক্তির” শব্দগুলির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত
  2. 20. “জেলা” শব্দটি “জেলার স্থানীয় সরকার” শব্দগুলির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯