Skip to content

রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯

প্রথম তফসিলরাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯

বলবৎ

প্রথম তফসিল

প্রথম তফসিল রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ২৯৩ ৭৭। নির্ধারিত পদ্ধতিতে কতিপয় বিষয়ের নিষ্পত্তি.— এই আইনে কোন কিছু করিবার জন্য বিধান থাকা সত্ত্বেও যদি উহা কোন্ কর্তৃপক্ষ কর্তৃক বা কি পদ্ধতিতে করা হইবে তৎসম্পর্কে কোন বিধান না থাকে, তাহা হইলে উক্ত কাজ বিধি দ্বারা নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে করা হইবে। ৭৮। অসুবিধা দূরীকরণ.— এই আইনের বিধানাবলী কার্যকর করিবার ক্ষেত্রে কোন অসুবিধা দেখা দিলে সরকার উক্ত অসুবিধা দূরীকরণার্থে, আদেশ দ্বারা, প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। ৭৯। কোন আইনের বিধান সম্পর্কে আপত্তি.— রাংগামাটি পার্বত্য জেলায় প্রযোজ্য জাতীয় সংসদ কর্তৃক গৃহীত কোন আইন পরিষদের বিবেচনায় উক্ত জেলার জন্য কষ্টকর হইলে বা উপজাতীয়দের জন্য আপত্তিকর হইলে, পরিষদ উহা কষ্টকর বা আপত্তিকর হওয়ার কারণ ব্যক্ত করিয়া আইনটির সংশোধন বা প্রয়োগ শিথিল করিবার জন্য সরকারের নিকট লিখিত আবেদন পেশ করিতে পারিবে এবং সরকার এই আবেদন ১ [ অনুযায়ী প্রতিকারমূলক ] পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে।

End of প্রথম তফসিল.

সূচিপত্র দেখুন: রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯