Skip to content

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯

ধারা ২০নির্বাচন পরিচালন

বলবৎ

ধারা ২০

20. নির্বাচন পরিচালন (১) [নির্বাচন কমিশন] এই আইন ও বিধি অনুযায়ী চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন অনুষ্ঠানও পরিচালনা করিবে৷ (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচনের জন্য বিধি প্রণয়ন করিবে এবং অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে যথাঃ [(ক) নির্বাচন এলাকা নির্ধারণ;] [(কক)] নির্বাচন পরিচালনার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ এবং তাহাদের তগমতা ও দায়িত্ব; (খ) প্রার্থী মনোয়ন, মনোয়নের তেগত্রে আপত্তি এবং মনোয়ন বাছাই; (গ) প্রার্থীগণ কর্তৃক প্রদেয় জামানত এবং উক্ত জামানত ফেরত প্রদান বা বাজেয়াপ্তকরণ; (ঘ) প্রার্র্থী পদ প্রত্যাহার; (ঙ) প্রার্থীগনের এজেন্ট নিয়োগ; (চ) প্রতিদ্বন্দিতা এবং বিনা প্রতিদ্বন্দিতা তেগত্রে নির্বাচন পদ্ধতি; (ছ) ভোট গ্রহনের তালিকা, সময় ও স্থান এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত অন্যান্য বিষয়; (জ) ভোট দানের পদ্ধতি; (ঝ) ব্যালট পেপার এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য কাগজপত্রের হেফাজত ও বিলিবন্টন; (ঞ) যে অবস্থায় ভোট গ্রহন স্থগিত করা যায় এবং পুনরায় ভোট গ্রহন করা যায়; (ট) নির্বাচনী ব্যয়; (ঠ) নির্বাচনে দুর্নীতিমূলক বা অবৈধ কার্যকলাপ ও অন্যান্য নির্বাচনী অপরাধ এবং উহার দণ্ড; (ড) নির্বাচনী বিরোধ এবং উহার বিচার ও নিস্পত্তি; এবং (ঢ) নির্বাচন সম্পর্কিত আনুষাংগিক অন্যান্য বিষয়৷ (৩) উপ-ধারা (২)(ঠ) এর অধীন প্রনীত বিধিতে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ডের বিধান করা যাইবে, তবে কারাদণ্ডের মেয়াদ দুই বত্সরের অধিক এবং অর্থদণ্ডের পরিমান পাচঁ হাজার টাকার অধিক হইবে না৷

  1. 30. দফা (ক) খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০নং আইন) এর ১২ ধারাবলে সন্নিবেশিত
  2. 31. বিদ্যমান দফা (ক) খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০ নং আইন) এর ১২ ধারাবলে দফা (কক) রূপে সংখ্যায়িত

End of ধারা ২০.

সূচিপত্র দেখুন: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯