Skip to content

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯

ধারা ৭চেয়ারম্যান ও সদস্যগণের শপথ

বলবৎ

ধারা ৭

7. চেয়ারম্যান ও সদস্যগণের শপথ চেয়ারম্যান বা কোন সদস্য পদে নির্বাচিত ব্যক্তি তাহার কার্যভার গ্রহণের পূর্বে নিম্নলিখিত ফরমে [রাষ্ট্রপতি কর্তৃক এতদুদ্দেশ্যে মনোনীত হাইকোর্ট বিভাগের কোন বিচারকের] সম্মুখে শপথ গ্রহন বা ঘোষনা করিবেন এবং শপথপত্র বা ঘোষনাপত্রে স্বাক্ষর দান করিবেন যথাঃ- “আমি, .................................................................., পিতা বা স্বামাী........................................, খাগড়াছড়ি পার্বত্য [জেলা] পরিষদের চেয়ারম্যান বা সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব এবং আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও অনুগত্য পোষণ করিব৷

  1. 15. “রাষ্ট্রপতি কর্তৃক এতদুদ্দেশ্যে মনোনীত হাইকোর্ট বিভাগের কোন বিচারকের” শব্দগুলি “সরকার কর্তৃক নির্ধারিত কোন ব্যক্তির” শব্দগুলির পরিবর্তে খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত
  2. 16. “জেলা” শব্দটি “জেলার স্থানীয় সরকার” শব্দগুলির পরিবর্তে খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯