খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯
দ্বিতীয় তফসিলপরিষদ কর্তৃক আরোপনীয় কর, রেইট, ১[টোল, ফিস এবং সরকারের অন্যান্য
দ্বিতীয় তফসিল
দ্বিতীয় তফসিল পরিষদ কর্তৃক আরোপনীয় কর, রেইট, ১[টোল, ফিস এবং সরকারের অন্যান্য সূত্র হইতে প্রাপ্ত আয়] [ধারা ৪৪ দ্রষ্টব্য] ১। স্থাবর সম্পত্তির হস্তান্তরের উপর ধার্য করের অংশ। ২। বিজ্ঞাপনের উপর কর। ৩। পরিষদের রক্ষণাবেক্ষণাধীন রাস্তা, পুল ও ফেরীর উপর টোল। ৪। পরিষদ কর্তৃক জনকল্যাণমূলক কাজ সম্পাদনের জন্য রেইট। ৫। পরিষদ কর্তৃক স্থাপিত বা পরিচালিত স্কুলের ফিস। ৬। পরিষদ কর্তৃক কৃত জনকল্যাণমূলক কাজ হইতে প্রাপ্ত উপকার গ্রহণের জন্য ফিস। ৭। পরিষদ কর্তৃক প্রদত্ত কোন বিশেষ সেবার জন্য ফিস। ২ [ ৮। অযান্ত্রিক যানবাহনের রেজিষ্ট্রেশন ফিস; ৯। পণ্য ক্রয়-বিক্রয়ের উপর কর; ১০। ভূমি ও দালান-কোঠার উপর হোল্ডিং কর; ১১। গৃহপালিত পশু বিক্রয়ের উপর কর; ১২। সামাজিক বিচারের ফিস; ১৩। সরকারী ও বেসরকারী শিল্প প্রতিষ্ঠানের উপর হোল্ডিং কর; ১৪। বনজ সম্পদের উপর রয়্যালটির অংশ বিশেষ; ১৫। সিনেমা, যাত্রা, সার্কাস ইত্যাদির উপর সম্পূরক কর; ১৬। খনিজ সম্পদ অন্বেষণ বা নিষ্কাশনের উদ্দেশ্যে সরকার কর্তৃক প্রদত্ত অনুমতি পত্র বা পাট্টা সূত্রে প্রাপ্ত রয়্যালটির অংশ বিশেষ; ১৭। ব্যবসার উপর কর; ১৮। লটারীর উপর কর; ১৯। মৎস্য ধরার উপর কর; ২০। সরকার কর্তৃক পরিষদকে প্রদত্ত ক্ষমতাবলে আরোপিত কোন কর।]