Skip to content

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯

ধারা ১৪অস্থায়ী চেয়ারম্যান

বলবৎ

ধারা ১৪

14. অস্থায়ী চেয়ারম্যান চেয়ারম্যানের পদ কোন কারণে শূন্য হইলে বা অনুপস্থিতি বা অসুস্থতাহেতু বা অন্য কোন কারণে চেয়ারম্যান তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, নূতন নির্বাচিত চেয়ারম্যান তাঁহার পদে যোগদান না করা পর্যন্ত বা চেয়ারম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত [পরিষদের অন্যান্য সদস্য কর্তৃক নির্বাচিত কোন উপজাতীয় সদস্য] চেয়ারম্যানরূপে কার্য করিবেন৷

  1. 27. "পরিষদের অন্যান্য সদস্য কর্তৃক নির্বাচিত কোন উপজাতীয় সদস্য" শব্দগুলি "সরকার কতর্ৃক উপজাতীয় সদস্যগণের মধ্যে হইতে মনোনীত কোন ব্যক্তি" শব্দগুলির পরিবর্তে বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ১০ ধারাবলে প্রতিস্থাপিত

End of ধারা ১৪.

সূচিপত্র দেখুন: বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯