Skip to content

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯

ধারা ১৬কঅন্তর্বর্তীকালীন পরিষদ

বলবৎ

ধারা ১৬ক

16ক. অন্তর্বর্তীকালীন পরিষদ [(১) ধারা ১৬ এর অধীন নির্ধারিত মেয়াদের মধ্যে পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হইলে উক্ত মেয়াদ সমাপ্তির তারিখে পরিষদ বাতিল হইয়া যাইবে এবং উপ-ধারা (২) এর অধীন গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের উপর পরিষদের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব ন্যস্ত হইবে৷ [(২) একজন চেয়ারম্যান যিনি উপজাতীয় হইবেন ও নিম্নবণির্ত চৌদ্দজন সদস্য সমন্বয়ে সরকার অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করিবে, যথা:- (ক) মারমা উপজাতি হইতে মনোনীত তিনজন সদস্য; (খ) তঞ্চঙ্গ্যাঁ ও চাকমা উপজাতি হইতে মনোনীত একজন সদস্য; (গ) ম্রো (মুরং) উপজাতি হইতে মনোনীত একজন সদস্য; (ঘ) ত্রিপুরা উপজাতি হইতে মনোনীত একজন সদস্য; (ঙ) চাক উপজাতি হইতে মনোনীত একজন সদস্য; (চ) বম, লুসাই ও পাংখোয়া উপজাতীয় হইতে মনোনীত একজন সদস্য; (ছ) অ-উপজাতীয় হইতে মনোনীত তিনজন সদস্য; (জ) খিয়াং ও খুমী উপজাতীয় হইতে মনোনীত একজন সদস্য; (ঝ) উপজাতীয় মহিলা হইতে মনোনীত একজন সদস্য;এব (ঞ) অ-উপজাতীয় মহিলা হইতে মনোনীত একজন সদস্য;] (৩) ধারা ১৬ এর অধীন নির্বাচিত নতুন পরিষদ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরিষদ পরিষদের কার্য চালাইয়া যাইবে৷ (৪) সরকার প্রয়োজনবোধে অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করিতে পারিবে৷ (৫) এই ধারার অধীন গঠিত অন্তর্বর্তীকালীণ পরিষদের মেয়াদান্তে সাধারণ নির্বাচনের মাধ্যমে যে নতুন পরিষদ গঠিত হইবে উহার বা উহার পরবর্তী পরিষদের ক্ষেত্রে ধারা ১৬ এর শতাংশের কিছুই প্রযোজ্য হইবে না৷ (৬) এই আইনের অন্যান্য ধারায় যাহা কিছুই থাকুক না কেন, এই ধারার বিধানাবলী কার্যকর হইবে৷]

  1. 30. ধারা ১৬ক বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ৪ নং আইন) এর ৩ ধারাবলে সনি্নবেশিত
  2. 31. উপ-ধারা (২) বান্দরবন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ (২০১৪ সনের ১৮ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১৬ক.

সূচিপত্র দেখুন: বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯