2. সংজ্ঞা
বিষয় ও প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে-
(ক) “অ-উপজাতীয়” অর্থ যিনি উপজাতীয় নহেন;
[(কক) “অ-উপজাতীয় স্থায়ী বাসিন্দা” অর্থ যিনি উপজাতীয় নহেন এবং যাহার পার্বত্য জেলায় বৈধ জায়গা-জমি আছে বা যিনি পার্বত্য জেলায় সুনির্দিষ্ট ঠিকানায় সাধারণতঃ বসবাস করেন৷]
(খ) “উপজাতীয়” অর্থ বান্দরবান পার্বত্য জেলায় স্থায়ীভাবে বসবাসরত মারমা, ম্রো (মুরং), ত্রিপুরা, [তঞ্চঙ্গ্যাঁ],[ বম], চাকমা, [খুমী], উচাই, চাক, খিয়াং,[পাংখোয়া] ও লুসাই উপজাতির সদস্য;
(গ) “চেয়ারম্যান” অর্থ পরিষদের চেয়ারম্যান;
(ঘ) “তফসিল” অর্থ এই আইনের তফসিল;
[(ঘঘ) “নির্বাচন কমিশন” অর্থ সংবিধানের ১১৮ অনুচ্ছেদের অধীন গঠিত নির্বাচন কমিশন;]
(ঙ) “পরিষদ” অর্থ বান্দরবান পার্বত্য জেলা [* * *] পরিষদ;
(চ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(ছ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(জ) “স্থানীয় কর্তৃপক্ষ” অর্থ পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ;
(ঝ) “সদস্য” অর্থ পরিষদের সদস্য [;
(ঞ) “সার্কেল চীফ” অর্থ বোমাং চীফ৷]
3. দফা (কক) বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ৪ ধারাবলে সনি্নবেশিত
4. “তঞ্চঙ্গ্যাঁ” শব্দটি “তনচৈংগা” শব্দটির পরিবর্তে বান্দরবন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ (২০১৪ সনের ১৮ নং আইন) এর ২ (খ) ধারাবলে প্রতিস্থাপিত।
5. “বম” শব্দটি “বোম” শব্দটির পরিবর্তে বান্দরবন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ (২০১৪ সনের ১৮ নং আইন) এর ২ (খ) ধারাবলে প্রতিস্থাপিত।
6. “খুমী” শব্দটি “খুশী ” শব্দটির পরিবর্তে বান্দরবন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ (২০১৪ সনের ১৮ নং আইন) এর ২ (খ) ধারাবলে প্রতিস্থাপিত।
7. “পাংখোয়া” শব্দটি “পাংখু” শব্দটির পরিবর্তে বান্দরবন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ (২০১৪ সনের ১৮ নং আইন) এর ২ (খ) ধারাবলে প্রতিস্থাপিত।
8. দফা (ঘঘ) বান্দরবন পার্বত্য জেলা পরিষদ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৫ নং আইন) এর ২ ধারাবলে সনি্নবেশিত
9. "স্থানীয় সরকার" শব্দগুলি বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ৪ ধারাবলে বিলুপ্ত
10. সেমিকোলন (;) দাঁড়ির (।) পরিবর্তে প্রতিস্থাপিত অতঃপর এবং দফা (ঞ) বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ৪ ধারাবলে সংযোজিত