Skip to content

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯

ধারা ৭চেয়ারম্যান ও সদস্যগণের শপথ

বলবৎ

ধারা ৭

7. চেয়ারম্যান ও সদস্যগণের শপথ চেয়ারম্যান বা কোন সদস্য পদে নির্বাচিত ব্যক্তি তাঁহার কার্যভার গ্রহণের পূর্বে নিম্নলিখিত ফরমে [রাষ্ট্রপতি কর্তৃক এতদুদ্দেশ্যে মনোনীত হাইকোর্ট বিভাগের কোন বিচারকের] সম্মুখে শপথ গ্রহণ বা ঘোষণা করিবেন এবং শপথপত্র বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করিবেন, যথা:- “আমি, ............................................................, পিতা বা স্বামী............................................., বান্দরবান পার্বত্য [জেলা] পরিষদের চেয়ারম্যান বা সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব এবং আমি বাংলাদেেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব”৷

  1. 23. "রাষ্ট্রপতি কতর্ৃক এতদুদ্দেশ্যে মনোনীত হাইকোর্ট বিভাগের কোন বিচারকের" শব্দগুলি "সরকার কতর্ৃক নির্ধারিত কোন ব্যক্তির" শব্দগুলির পরিবর্তে বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত
  2. 24. "জেলা" শব্দটি "জেলার স্থানীয় সরকার" শব্দগুলির পরিবর্তে বান্দরবন পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১১ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯