*বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯
ধারা ১৩কার্যনির্বাহী কমিটি
বলবৎ
ধারা ১৩
13. কার্যনির্বাহী কমিটি (১) মহাপরিচালককে তাঁহার কার্য সম্পাদন ও দায়িত্ব পালনে সহায়তা করার জন্য একাডেমির একটি কার্যনির্বাহী কমিটি থাকিবে। (২) এই কমিটি পরিষদ কর্তৃক নির্বাচিত অনধিক সাতজন সদস্য-সমন্বয়ে গঠিত হইবে। (৩) মহাপরিচালক কমিটির সভাপতি হইবেন এবং [পরিচালক (প্রশাসন ও অর্থ)] উহার [সদস্য] এর দায়িত্ব পালন করিবেন। (৪) কমিটি প্রতি মাসে কমপক্ষে একবার সভায় মিলিত হইবে, তবে কমিটির সভাপতি প্রয়োজনবোধে যে কোন সময় কমিটির সভা আহবান করিতে পারিবেন।