*বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯
ধারা ১৫একাডেমির তহবিল
বলবৎ
ধারা ১৫
15. একাডেমির তহবিল (১) একাডেমির একটি তহবিল থাকিবে এবং উহাতে সরকারের অনুদান, স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান এবং একাডেমি কর্তৃক প্রাপ্ত অন্য যে কোন অর্থ জমা হইবে। (২) এই তহবিল একাডেমির নামে পরিষদ কর্তৃক অনুমোদিত কোন ব্যাংকে রাখা হইবে। (৩) এই তহবিল হইতে একাডেমির প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে।