*বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯
ধারা ১৯ক্ষমতা অর্পণ
বলবৎ
ধারা ১৯
19. ক্ষমতা অর্পণ (১) পরিষদ এই আইনের বিধান মোতাবেক যে ক্ষমতার অধিকারী তাহা পরিষদ প্রয়োজনবোধে, তত্কর্তৃক নির্ধারিত শর্ত সাপেক্ষে, মহা-পরিচালককে অর্পণ করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন অর্পিত ক্ষমতা ব্যতিরেকে, মহাপরিচালক এই আইনের বিধান মোতাবেক যে ক্ষমতার অধিকারী তাহা তিনি প্রয়োজনবোধে, তত্কর্তৃক নির্ধারিত শর্ত সাপেক্ষে, একাডেমির যে কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবেন।