*বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯
ধারা ২১রহিতকরণ ও হেফাজত
ধারা ২১
21. রহিতকরণ ও হেফাজত (১) The Bangladesh Shilpakala Academy Act, 1974 (XXXI of 1974), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল৷ (২) উক্ত Act রহিত হইবার সঙ্গে সঙ্গে- (ক) উক্ত Act এর অধীন গঠিত Bangladesh Shilpakala Academy, অতঃপর বিলুপ্ত Academy বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত Academy এর সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার একাডেমিতে হস্তান্তরিত হইবে এবং একাডেমি উহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত হইবার অব্যবহিত পূর্বে বিলুপ্ত Academy এর যে সকল ঋণ, দায় এবং দায়িত্ব ছিল তাহা একাডেমির ঋণ, দায় এবং দায়িত্ব হইবে; (ঘ) বিলু্প্ত হইবার পূর্বে বিলু্প্ত Academy কর্তৃক অথবা উহার বিরুদ্ধে কৃত যে সকল মামলা-মোকদ্দমা চালু ছিল, সেই সকল মামলা-মোকদ্দমা একাডেমি কর্তৃক অথবা একাডেমির বিরুদ্ধে দায়েরকৃত বলিয়া গণ্য হইবে; (ঙ) কোন চুক্তিতে, দলিলে বা চাকুরী শর্তে যাহাই থাকুক না কেন, বিলুপ্ত Academy এর মহাপরিচালক, সচিব এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর চাকুরী একাডেমিতে হস্তান্তরিত হইবে এবং তাঁহারা একাডেমি কর্তৃক নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং তাঁহারা এই হস্তান্তরের পূর্বে যে শর্তে চাকুরীতে নিয়োজিত ছিলেন, একাডেমি কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে তাঁহারা একাডেমির চাকুরীতে নিয়োজিত থাকিবেন।