3. একাডেমি প্রতিষ্ঠা
(১) এই আইন বলবৎ হইবার সঙ্গে সঙ্গে এই আইনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি নামে একটি একাডেমি প্রতিষ্ঠিত হইবে।
(২) একাডেমি একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং ইহার অস্থাবর ও স্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন [করিবার], অধিকারে [রাখিবার] এবং হস্তান্তর [করিবার] ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে।
[(৩) একাডেমির প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে, তবে একাডেমি, সরকারের পূর্বানুমোদনক্রমে, দেশের অন্যান্য স্থানে ইহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে।]
3. "করিবার" শব্দটি "করার" শব্দটির পরিবর্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭১ নং আইন) এর ৪ (ক) ধারাবলে প্রতিস্থাপিত যাহা (০৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কার্যকর)।
4. "রাখিবার" শব্দটি "রাখার" শব্দটির পরিবর্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭১ নং আইন) এর ৪ (ক) ধারাবলে প্রতিস্থাপিত যাহা (০৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কার্যকর)।
5. "করিবার" শব্দটি "করার" শব্দটির পরিবর্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭১ নং আইন) এর ৪ (ক) ধারাবলে প্রতিস্থাপিত যাহা (০৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কার্যকর)।
6. “উপ-ধারা (৩)” বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭১ নং আইন) এর ৪ (খ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা (০৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কার্যকর)।