*বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯
ধারা ৮একাডেমির বিভাগ
ধারা ৮
8. একাডেমির বিভাগ [(১) একাডেমির নিম্নবর্ণিত বিভাগ থাকিবে, যথা:- (ক) সংগীত; (খ) চারুকলা; (গ) নাট্যকলা; (ঘ) চলচ্চিত্র; (ঙ) আলোকচিত্র; (চ) আবৃত্তি, নৃত্য ও অন্যান্য পারফর্মিং আর্টস; (ছ) গবেষণা, প্রকাশনা ও নিউ মিডিয়া; (ঝ) সাংস্কৃতিক ব্র্যান্ডিং, উৎসব ও প্রযোজনা; (ঝ) প্রশাসন ও অর্থ; (২) একাডেমি, সরকারের পূর্বানুমোদনক্রমে, নূতন বিভাগ সৃষ্টি করিতে পারিবে এবং উপ-ধারা (১) এ উল্লিখিত বিভাগগুলির যে কোনো বিভাগ বিলুপ্ত করিতে পারিবে এবং উহাদের পুনর্বিন্যাস করিতে পারিবে। (৩) একাডেমির সাচিবিক দায়িত্ব পালনের জন্য একজন পরিচালক থাকিবেন, যিনি পদাধিকারবলে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বে থাকেবে এবং অন্যান্য প্রত্যেকটি বিভাগ একজন পরিচালকের দায়িত্বে ন্যস্ত থাকিবে। (৪) প্রতিটি বিভাগ একাডেমি কর্তৃক নির্ধারিত দায়িত্ব ও কর্তব্য পালন করিবে।]