Skip to content

ভূমি আপীল বোর্ড আইন, ১৯৮৯

ধারা ৪ভূমি আপীল বোর্ড গঠন

বলবৎ

ধারা ৪

4. ভূমি আপীল বোর্ড গঠন (১) এই আইন বলবত্ হইবার পর সরকার, যথাশীঘ্র সম্ভব, ভূমি আপীল বোর্ড নামে একটি বোর্ড গঠন করিবে৷ (২) একজন চেয়ারম্যান এবং অনধিক দুইজন সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে৷ (৩) বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহাদের চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে৷

End of ধারা ৪.

সূচিপত্র দেখুন: ভূমি আপীল বোর্ড আইন, ১৯৮৯