Skip to content

বাংলাদেশ কমপিউটার কাউন্সিল আইন, ১৯৯০

ধারা ২১রহিতকরণ ও হেফাজত

বলবৎ

ধারা ২১

21. রহিতকরণ ও হেফাজত (১) সংস্থাপন মন্ত্রণালয়ের রিজলিউশন নং এমই/এনসিসি-০১৩/৮৭-৮৪, তারিখ ২৬শে মাঘ, ১৩৯৪/১০ই ফেব্রুয়ারী, ১৯৮৮, অতঃপর উক্ত রিজলিউশন বলিয়া উল্লিখিত, এতদ্‌দ্বারা রহিত করা হইল৷ (২) উক্তরূপ রহিত হইবার সংগে সংগে- (ক) উক্ত রিজলিউশন দ্বারা প্রতিষ্ঠিত জাতীয় কমপিউটার বোর্ড (National Computer Board), অতঃপর বিলুপ্ত বোর্ড বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত বোর্ডের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার কাউন্সিলে হস্তান্তরিত হইবে এবং কাউন্সিল উহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত বোর্ডের যে সকল ঋণ, দায় এবং দায়িত্ব ছিল তাহা কাউন্সিলের ঋণ, দায় এবং দায়িত্ব হইবে; (ঘ) বিলুপ্ত বোর্ড কর্তৃক অথবা উহার বিরুদ্ধে কৃত যে সকল মামলা-মোকদ্দমা চালু ছিল, সেই সকল মামলা-মোকদ্দমা কাউন্সিল কর্তৃক অথবা কাউন্সিলের বিরুদ্ধে দায়েরকৃত বলিয়া গণ্য হইবে; (ঙ) কোন চুক্তি, দলিল বা চাকুরীর শর্তে যাহাই থাকুক না কেন, বিলুপ্ত বোর্ডের পরিচালক এবং সকল কর্মকর্তা ও কর্মচারী কাউন্সিলে বদলী হইবেন এবং তাঁহারা উহার পরিচালক, কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং তাঁহারা উক্তরূপ বদলীর পূর্বে যে শর্তে চাকুরীতে নিয়োজিত ছিলেন, কাউন্সিল কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে কাউন্সিলের চাকুরীতে নিয়োজিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, পরিচালক বা কোন কর্মকর্তা বা কর্মচারী, এই আইন প্রবর্তনের তিন মাসের মধ্যে, কাউন্সিলের চাকুরীতে না থাকিবার ইচ্ছা ব্যক্ত করিতে পারিবেন৷

End of ধারা ২১.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কমপিউটার কাউন্সিল আইন, ১৯৯০