Skip to content

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী আইন, ১৯৯০

ধারা ১৬হিসাব রক্ষণ ও নিরীক্ষা

বলবৎ

ধারা ১৬

16. হিসাব রক্ষণ ও নিরীক্ষা (১) একাডেমী যথাযথভাবে উহার হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে৷ (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক বলিয়া উল্লিখিত, প্রতি বত্সরে একাডেমীর হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা রিপোর্টের একটি করিয়া অনুলিপি সরকার ও একাডেমীর নিকট পেশ করিবেন৷ (৩) উপ-ধারা (২) মোতাবেক হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা হিসাব-নিরীক্ষক কিংবা তাঁহার নিকট হইতে ক্ষমতা প্রাপ্ত কোন ব্যক্তি একাডেমীর সকল রেকর্ড, দলিল, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং একাডেমীর মহা-পরিচালক, অতিরিক্ত মহা-পরিচালক, পরিচালক এবং একাডেমীর অন্য যে কোন কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন৷

End of ধারা ১৬.

সূচিপত্র দেখুন: বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী আইন, ১৯৯০