Skip to content

দানকর আইন, ১৯৯০

ধারা ৫দানের মূল্য নিরূপণ পদ্ধতি

বলবৎ

ধারা ৫

5. দানের মূল্য নিরূপণ পদ্ধতি (১) এই আইনের অধীন কর নির্ধারণের জন্য নগদ অর্থ ব্যতীত দান হিসাবে হস্তান্তরিত অন্যান্য সম্পত্তির মূল্য দানের তারিখে উক্ত সম্পত্তি যে মূল্যে খোলা বাজারে বিক্রয় হইতে পারিত সেই মূল্যের সমান অনুমিত হইবে৷ (২) যেক্ষেত্রে কোন সম্পত্তি খোলা বাজারে বিক্রয়যোগ্য না হওয়ার কারণে উপ-ধারা (১) এর আওতায় উহার মূল্য নিরূপণ সম্ভব নহে, সেক্ষেত্রে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উহার মূল্য নিরূপণ করা হইবে৷

End of ধারা ৫.

সূচিপত্র দেখুন: দানকর আইন, ১৯৯০