প্রথম তফসিলদানকর আইন, ১৯৯০ ৯৫
প্রথম তফসিল
প্রথম তফসিল দানকর আইন, ১৯৯০ ৯৫ ১৮। মামলা দায়েরে বিধি- নিষেধ.— এই আইনের অধীন কর নির্ধারণ বাতিল বা পরিবর্তনের জন্য কোন আদালতে মামলা দায়ের করা যাইবে না, অথবা এই আইনের অধীন সরল বিশ্বাসে কৃত কোন কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা তাঁহার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকিলে তজ্জন্য সরকার বা সরকারের কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরম্নদ্ধে দেওয়ানী বা ফৌজদারী বা অন্য কোন আইনগত কার্যধারা দায়ের করা যাইবে না। ১৯। অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে হাজিরা.— সশরীরে হাজির হওয়ার জন্য তলবপ্রাপ্ত না হইলে এই আইনের অধীন কোন কার্যধারা বা তদন্ত উপলক্ষে কোন উপ-কর কমিশনার বা দানকর সংক্রান্ত কোন আপীল বা রিভিশন শুনানীর ক্ষমতাপ্রাপ্ত কোন কর্তৃপক্ষের সমক্ষে হাজির হইবার জন্য তলবপ্রাপ্ত কোন ব্যক্তি তাঁহার নিকট হইতে এতদুদ্দেশ্যে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তির মাধ্যমে হাজির হইতে পারিবেন। ২০। কতিপয় ক্ষেত্রে আইনের অপ্রযোজ্যতা.— এই আইনের বিধানসমূহ- (ক) কোন আইন দ্বারা বা উহার অধীন স্থাপিত বা গঠিত কোন সংবিধিবদ্ধ সংস্থা কর্তৃক কৃত দান; (খ) আয়কর অধ্যাদেশের এর ১ এর SIXTH SCHEDULE [Part A] Paragraph 1 এবং 2 এর আওতায় করমুক্ত কোন প্রতিষ্ঠান বা তহবিল কর্তৃক কৃত দান -এর ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। ২১। বিধি প্রণয়নের ক্ষমতা.— এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবে।