Skip to content

খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) “অধিভুক্ত মহাবিদ্যালয়” অর্থ এই আইন, সংবিধি এবং বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের বিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত এবং অধিভুক্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান; (খ) “অংগ মহাবিদ্যালয়” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক অংগ মহাবিদ্যালয় হিসাবে স্বীকৃত কোন মহাবিদ্যালয়; (গ) “ইনষ্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন ইনষ্টিটিউট; (ঘ) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (ঙ) “ওয়ার্ডেন” অর্থ হোস্টেলের প্রধান; (চ) “কর্তৃপক্ষ” অর্থ এই আইনে উল্লিখিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ; (ছ) “মঞ্জুরী কমিশন আদেশ” অর্থ University Grants Commission of Bangaldesh Order, 1973 (P.O. No. 10 of 1973); (জ) “মঞ্জুরী কমিশন” অর্থ মঞ্জুরী কমিশন আদেশের দ্বারা গঠিত University Grants Commission of Bangladesh. (ঝ) “প্রভোষ্ট” অর্থ কোন হলের প্রধান; (ঞ) “বিশ্ববিদ্যালয়” অর্থ এই আইন মোতাবেক স্থাপিত খুলনা বিশ্ববিদ্যালয়; (ট) “বত্সর” অর্থ ১লা জুলাই হইতে আরম্ভরত কোন শিক্ষা-বত্সর; (ঠ) “রেজিষ্টারভূক্ত গ্রাজুয়েট” অর্থ এই আইনের বিধানানুযায়ী রেজিষ্টারভূক্ত গ্রাজুয়েট; (ড) “শিক্ষক” অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোন ব্যক্তি; (ঢ) “সিনেট” অর্থ বিশ্ববিদ্যালয়ের সিনেট; (ণ) “সিন্ডিকেট” অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট; (ত) “সংবিধি”, “বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ” ও “প্রবিধান” অর্থ যথাক্রমে এই আইনের অধীন প্রণীত সংবিধি, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও প্রবিধান; (থ) “স্কুল অব ষ্টাডিজ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন স্কুল অব ষ্টাডিজ; (দ) “হল” অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘবদ্ধ জীবন এবং সহশিক্ষাক্রমিক শিক্ষাদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণাধীন ছাত্রাবাস; (ধ) “হোষ্টেল” অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কাহারো দ্বারা পরিচালিত কিন্তু এই আইন অনুসারে বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্ত এবং লাইসেন্স প্রদত্ত ছাত্রাবাস৷

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০