ধারা ৩২অর্থ কমিটি
ধারা ৩২
32. অর্থ কমিটি (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন, [(খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস-চ্যান্সেলর;] (গ) কোষাধ্যক্ষ, (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত একজন ডীন, (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন ব্যক্তি, (চ) সিনেট কর্তৃক মনোনীত একজন ব্যক্তি, (ছ) সরকার কর্তৃক মনোনীত একজন সরকারী কর্মকর্তা, যিনি যুগ্ম-সচিবের নীচে হইবেন না, (জ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন অর্থ-বিশারদ৷ (২) হিসাব পরিচালক অর্থ কমিটির সচিব হইবেন৷ (৩) অর্থ-কমিটির কোন মনোনীত সদস্য দুই বত্সরের মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন৷ (৪) অর্থ কমিটি- (ক) বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয়ের তত্ত্বাবধান করিবে, (খ) বিশ্ববিদ্যালয়ের অর্থ, তহবিল, সম্পদ ও হিসাব-নিকাশ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ দান করিবে, (গ) সংবিধি দ্বারা নির্ধারিত বা ভাইস-চ্যান্সেলর, সিনেট বা সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবে৷