Skip to content

খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০

ধারা ৩৮সংবিধি

বলবৎ

ধারা ৩৮

38. সংবিধি এই আইনের বিধান সাপেক্ষে, সংবিধির দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা :- (ক) সম্মানসূচক ডিগ্রী অর্পণ, (খ) ফেলোশীপ, বৃত্তি ও পুরস্কার প্রবর্তন, (গ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের পদবী, ক্ষমতা, কর্তব্য ও কর্মের শর্তাবলী, (ঘ) বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের গঠন, ক্ষমতা ও কর্তব্য, (ঙ) মহাবিদ্যালয়ে ইনষ্টিটিউট, হল ও হোষ্টেল এর প্রতিষ্ঠা এবং উহাদের রক্ষণাবেক্ষণ, (চ) বিশ্ববিদ্যালয় কর্তৃক রক্ষণাবেক্ষণ করা হয় না এমন মহাবিদ্যালয় ও হোষ্টেলের স্বীকৃতির শর্তাবলী, (ছ) অধিভুক্ত মহাবিদালয়ের গভর্ণিং বডির গঠন, ক্ষমতা ও কর্তব্য, (জ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পদ্ধতি, (ঝ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীর কল্যাণার্থে অবসর ভাতা, বীমা, কল্যাণ ও ভবিষ্য-তহবিল গঠন, (ঞ) রেজিষ্টারভুক্ত গ্রাজুয়েটদের রেজিষ্টার সংরক্ষণ, (ট) এই আইনের অধীন সংবিধি দ্বারা নির্ধারিত হইবে বা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয়৷

End of ধারা ৩৮.

সূচিপত্র দেখুন: খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০