Skip to content

খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০

ধারা ৪০বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ

বলবৎ

ধারা ৪০

40. বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা :- (ক) বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ছাত্র-ভর্তি এবং তাহাদের তালিকাভুক্তি, (খ) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী, সার্টিফিকেট ও ডিপ্লোমার পাঠ্যক্রম, (গ) শিক্ষাদান, টিউটরিয়াল ক্লাস, গবেষণাগার ও কর্মশিবির পরিচালনার পদ্ধতি, (ঘ) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী, সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সে ভর্তি এবং উহার বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ এবং উহার ডিগ্রী, সার্টিফিকেট ও ডিপ্লোমা পাওয়ার যোগ্যতার শর্তাবলী, (ঙ) বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বসবাসের শর্তাবলী এবং তাহাদের চরিত্র ও শৃংখলা, (চ) বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয়ের পাঠ্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ডিগ্রী, সার্টিফিকেট ও ডিপ্লোমায় ভর্তির জন্য আদায়যোগ্য ফিস, (ছ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থায়ী কমিটির গঠন ও উহাদের ক্ষমতা ও দায়িত্ব, (জ) পরীক্ষা পরিচালনা, (ঝ) এই আইন বা সংবিধির অধীন বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, দ্বারা নির্ধারিত হইবে অথবা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয়৷

End of ধারা ৪০.

সূচিপত্র দেখুন: খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০