Skip to content

বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১

ধারা ২৬বাড়ী দখল বুঝাইয়া দেওয়ার ক্ষেত্রে ভাড়াটিয়ার ব্যর্থতার দণ্ড

বলবৎ

ধারা ২৬

26. বাড়ী দখল বুঝাইয়া দেওয়ার ক্ষেত্রে ভাড়াটিয়ার ব্যর্থতার দণ্ড (১) যদি কোন ভাড়াটিয়া বাড়ী ছাড়িয়া দেন তাহা হইলে তিনি উহার খালি দখল বাড়ী-মালিকের নিকট হস্তান্তর করিবেন, যদি না তিনি বাড়ী-মালিকের সম্মতি অনুসারে বা ভাড়ার চুক্তির শর্ত অনুসারে উহার কোন অংশ উপ-ভাড়া দিয়া থাকেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন কোন ভাড়াটিয়া বাড়ীর খালি দখল হস্তান্তর করিতে অস্বীকার করিলে বা ব্যর্থ হইলে তিনি, বাড়ী-মালিকের অভিযোগের ভিত্তিতে, বাড়ীর মানসম্মত ভাড়ার দশগুণ অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন৷

End of ধারা ২৬.

সূচিপত্র দেখুন: বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১