Skip to content

বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১

ধারা ৩৪বিধি প্রণয়নের ক্ষমতা

বলবৎ

ধারা ৩৪

34. বিধি প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবেন৷ (২) বিশেষ করিয়া এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকভাবে ক্ষুন্ন না করিয়া অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান থাকিতে পারিবে, যথা :- (ক) বাড়ী-মালিক কর্তৃক ধারা ১৯ এর অধীন জমাকৃত ভাড়া উঠানোর পদ্ধতি; (খ) ধারা ২৯ এ উল্লেখিত অর্থ দণ্ড আদায়ের পদ্ধতি; (গ) এই আইনের অধীন কোন তদন্ত্মে নিয়ন্ত্রক, জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং সাব-জজ কর্তৃক অনুসরণীয় পদ্ধতি; (ঘ) ধারা ৩০(৫) এ উল্লেখিত আদেশ পুনর্বিবেচনার পদ্ধতি; (ঙ) এই আইনের অধীন ইস্যুকৃত নোটিশ জারী করার পদ্ধতি; (চ) খরচ ও ফিস ধার্যকরণ, প্রেরণকরণ এবং খরচ ও ফিসের ক্রম নির্ধারণ; (ছ) এই অধ্যাদেশের অধীন বিধি দ্বারা নির্ধারিত হওয়া প্রয়োজন এইরূপ অন্যান্য বিষয়৷

End of ধারা ৩৪.

সূচিপত্র দেখুন: বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১