Skip to content

বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১

ধারা ৬বাড়ীতে প্রবেশ ও পরিদর্শনের ক্ষমতা

বলবৎ

ধারা ৬

6. বাড়ীতে প্রবেশ ও পরিদর্শনের ক্ষমতা (১) এই আইনের অধীন কোন তদন্তের উদ্দেশ্যে নিয়ন্ত্রক- (ক) সূর্যোদয় হইতে সূর্যাস্তের মধ্যে যে কোন সময় কোন বাড়ীতে প্রবেশ করিতে এবং উহা পরিদর্শন করিতে পারিবেন; (খ) তাহার অধীনস্থ কোন কর্মকর্তাকে উক্ত সময়ের মধ্যে কোন বাড়ীতে প্রবেশ করিতে এবং উহা পরিদর্শন করিতে ক্ষমতা দিতে পারিবেন; (গ) লিখিত আদেশ দ্বারা কোন ব্যক্তিকে উক্ত তদন্তের সহিত সংশ্লিষ্ট কোন খরচের হিসাব, খাজনার দাখিলা বই বা অন্য কোন দলিল আদেশে উল্লিখিত সময় ও স্থানে তাহার পরিদর্শনের জন্য পেশ করার নির্দেশ দিতে পারিবেন : তবে শর্ত থাকে যে, কমপক্ষে ৪৮ ঘণ্টা পূর্বে লিখিত নোটিশের মাধ্যমে কোন বাড়ীতে প্রবেশের ইচ্ছা প্রকাশ না করিয়া কোন ব্যক্তি উক্ত বাড়ীর দখলদারের বিনা অনুমতিতে উহাতে প্রবেশ করিতে পারিবেন না৷ (২) সমন করিতে, সাক্ষীর উপস্থিতি বাধ্য করিতে বা কোন দলিল পেশ করিতে বাধ্য করিতে Code of Civil Procedure, 1908 (V of 1908) এর অধীন আদালতের যে ক্ষমতা রহিয়াছে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে এবং বিধি সাপেক্ষে নিয়ন্ত্রক সেই ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন৷

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১