Skip to content

জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১

ধারা ২১নির্বাহী পরিচালক

বলবৎ

ধারা ২১

21. নির্বাহী পরিচালক (১) সংস্থার একজন নির্বাহী পরিচালক থাকিবেন৷ (২) নির্বাহী পরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহার চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে৷ (৩) নির্বাহী পরিচালক সংস্থার সার্বক্ষণিক মুখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন এবং তিনি- (ক) পরিষদ ও নির্বাহী কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; (খ) পরিষদ ও নির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক সংস্থার অন্যান্য কার্য সম্পাদন করিবেন৷ (৪) নির্বাহী পরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে নির্বাহী পরিচালক তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্য পদে নব নিযুক্ত নির্বাহী পরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা নির্বাহী পরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোন ব্যক্তি নির্বাহী পরিচালকরূপে দায়িত্ব পালন করিবেন৷

End of ধারা ২১.

সূচিপত্র দেখুন: জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১