Skip to content

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১

ধারা ১০৪আমানত সম্পর্কে অন্য কোন ব্যক্তির দাবী অগ্রহণযোগ্য

বলবৎঅষ্টম খন্ড বিবিধ

অষ্টম খন্ড বিবিধ

ধারা ১০৪

104. আমানত সম্পর্কে অন্য কোন ব্যক্তির দাবী অগ্রহণযোগ্য কোন ব্যাংক-কোম্পানীর নিকট যে ব্যক্তির নামের কোন আমানত রত্মিগত থাকে সে ব্যক্তি ব্যতীত অন্য কাহারও নিকট হইতে উক্ত আমানতের উপর কোন দাবী সম্বলিত কোন নোটিশ উক্ত কোম্পানী কর্তৃক গ্রহণযোগ্য হইবে না, বা উক্তরূপ কোন নোটিশ অনুসারে কার্যক্রম গ্রহণ করিতে উক্ত কোম্পানী বাধ্য থাকিবে না : তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার কোন কিছুই উক্ত আমানতের ব্যাপারে যথাযথ এখ্‌তিয়ারসম্পন্ন কোন আদালতের কর্তৃত্ব ত্মগুণ্ন করিবে না; এবং এইরূপ আদালতের কোন ডিক্রী, আদেশ, সার্টিফিকেট বা অনুরূপ অন্য কোন প্রকার দলিল দাখিল করা হইলে, উক্ত কোম্পানী উহাকে যথাযথ গুরম্্নত্ব দিবে৷

End of ধারা ১০৪.

সূচিপত্র দেখুন: ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১