Skip to content

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১

ধারা ১২২সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

বলবৎঅষ্টম খন্ড বিবিধ

অষ্টম খন্ড বিবিধ

ধারা ১২২

122. সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ আইনের অধীন সরল বিশ্বাসে কৃত কোন কিছুর জন্য বা সরল বিশ্বাসে কোন কিছু সম্পাদন করিবার উদ্যোগ গ্রহণের জন্য বা সরল বিশ্বাসে কৃত কোন কাজের উদ্যোগ গ্রহণের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে, বা তাঁহার ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে তজ্জন্য সরকার বা বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে বা [উহাদের কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে বা ধারা ৪৭ এর উপ-ধারা (৩) এর আওতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগকৃত কোন ব্যক্তির বিরুদ্ধে কোন মামলা] বা অন্য কোন আইনগত কার্য ধারা দায়ের করা যাইবে না৷

  1. 355. ‘‘উহাদের কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে বা ধারা ৪৭ এর উপ-ধারা (৩) এর আওতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগকৃত কোন ব্যক্তির বিরুদ্ধে কোন মামলা’’ শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী ‘‘উহাদের কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোন মামলা’’ শব্দগুলির পরিবর্তে ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ২৭ নং আইন) এর ৭৭ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১২২.

সূচিপত্র দেখুন: ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১