Skip to content

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১

ধারা ২১সম্পদকে অনির্দিষ্ট [দায়যুক্তকরণ] (floating charge) অবৈধ

বলবৎদ্বিতীয় খন্ড ব্যাংক-কোম্পানির কার্যাবলী

দ্বিতীয় খন্ড ব্যাংক-কোম্পানির কার্যাবলী

ধারা ২১

21. সম্পদকে অনির্দিষ্ট [দায়যুক্তকরণ] (floating charge) অবৈধ (১) ধারা ৭এ যাহা কিছুই থাকুক না কেন ব্যাংক-কোম্পানীর আমানতকারীদের স্বার্থের পরিপন্থী হইবে না এই মর্মে বাংলাদেশ ব্যাংকের লিখিত প্রত্যয়নপত্র ব্যতীত, কোন ব্যাংক-কোম্পানী উহার কোন কাজ বা সম্পত্তিকে বা উহার কোন অংশকে অনির্দিষ্ট [দায়যুক্ত] করিবে না৷ (২) বাংলাদেশ ব্যাংক হইতে প্রত্যয়নপত্র ব্যতীত উপ-ধারা (১) এ উলিস্্নখিত কোন [দায়যুক্ত] অবৈধ হইবে৷ (৩) বাংলাদেশ ব্যাংক উপ-ধারা (১) এর অধীন প্রত্যয়নপত্র প্রদান করিতে অস্বীকৃতি জ্ঞাপন করিলে, সং”গুব্ধ ব্যাংক-কোম্পানী, অস্বীকৃতি জ্ঞাপনের বিষয় উহাকে অবহিত করিবার তারিখ হইতে নব্বই দিনের মধ্যে, উক্ত অস্বীকৃতি জ্ঞাপনের বিরুদ্ধে[বাংলাদেশ ব্যাংকের পরিচালনা-পর্ষদের নিকট পুনর্বিবেচনার আবেদন] করিতে পারিবে৷ [***]

  1. 110. “দায়যুক্ত” শব্দটি “দায়মুক্ত” শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৩ নং আইন) এর ৯ ধারাবলে প্রতিস্থাপিত
  2. 111. “বাংলাদেশ ব্যাংকের পরিচালনা-পর্ষদের নিকট পুনর্বিবেচনার আবেদন’’ শব্দগুলি ‘‘সরকারের নিকট আপীল’’ শব্দগুলির পরিবর্তে ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ২৭ নং আইন) এর ২০(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 112. উপ-ধারা (৪) ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ২৭ নং আইন) এর ২০(খ) ধারাবলে বিলুপ্ত।

End of ধারা ২১.

সূচিপত্র দেখুন: ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১