Skip to content

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১

ধারা ৩০সুদের হার সম্পর্কে আদালতের এখ্‌তিয়ার

বলবৎদ্বিতীয় খন্ড ব্যাংক-কোম্পানির কার্যাবলী

দ্বিতীয় খন্ড ব্যাংক-কোম্পানির কার্যাবলী

ধারা ৩০

30. সুদের হার সম্পর্কে আদালতের এখ্‌তিয়ার আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যাংক-কোম্পানী এবং ইহার কোন দেনাদারের মধ্যে লেনদেনে ব্যাংক-কোম্পানী কর্তৃক ধার্য্যকৃত সুদ অতিমাত্রায় বেশী ছিল [এবং ইসলামী [শরীয়াহ] মোতাবেক পরিচালিত ব্যাংকের ব্যবসায়িক লেনদেনে উচ্চ মুনাফা বা ভাড়ার হার ছিল শুধুমাত্র এই কারণে] উক্ত লেনদেনের বিষয়টি কোন আদালত কর্তৃক বিচার্য হইবে না৷

  1. 163. “এবং ইসলামী শরিয়ত মোতাবেক পরিচালিত ব্যাংকের ব্যবসায়িক লেনদেনে উচ্চ মুনাফা বা ভাড়ার হার ছিল শুধুমাত্র এই কারণে” শব্দগুলি “শুধুমাত্র এই কারণেই” শব্দগুলির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ২৫ নং আইন) এর ১৩ ধারাবলে প্রতিস্থাপিত
  2. 164. ‘‘শরীয়াহ’’ শব্দটি ‘‘শরিয়ত’’ শব্দটির পরিবর্তে ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ২৭ নং আইন) এর ৩১ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৩০.

সূচিপত্র দেখুন: ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১