Skip to content

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১

ধারা ৪১রেজিষ্ট্রারের নিকট ব্যালেন্সশীট ইত্যাদি প্রেরণ

বলবৎদ্বিতীয় খন্ড ব্যাংক-কোম্পানির কার্যাবলী

দ্বিতীয় খন্ড ব্যাংক-কোম্পানির কার্যাবলী

ধারা ৪১

41. রেজিষ্ট্রারের নিকট ব্যালেন্সশীট ইত্যাদি প্রেরণ ধারা ৪০ এর বিধান অনুসারে কোন ব্যাংক-কোম্পানী কোন বত্সরে ইহার আর্থিক প্রতিবেদন, লাভ-ক্ষতির হিসাব, ব্যালেন্সশীট এবং নিরীক্ষা প্রতিবেদন দাখিল করিলে, যদি ইহা প্রাইভেট কোম্পানী হইয়া থাকে তাহা হইলে, উক্ত ব্যালেন্সশীট, হিসাব ও প্রতিবেদনের তিনটি করিয়া অনুলিপি একই সংগে রেজিষ্ট্রারের নিকটেও প্রেরণ করা যাইতে পারিবে, এবং অনুরূপ অনুলিপি প্রেরিত হইলে, কোম্পানী আইনের উক্ত [ধারা ১৯০] এর বিধান মোতাবেক উক্ত কোম্পানী কর্তৃক উক্ত ব্যালেন্সশীট, হিসাব ও প্রতিবেদনের অনুলিপি রেজিষ্ট্রারের নিকট পুনরায় প্রেরণের প্রয়োজন হইবে না, এবং উক্ত অনুলিপিগুলির উপর উক্ত [ধারা] অনুযায়ী ফিস প্রদেয় হইবে এবং অন্য সকল বিষয়েও উক্ত [ধারা] এর অধীন অনুলিপি দাখিল করা হইয়াছে বলিয়া গণ্য হইবে৷

  1. 208. “ধারা ১৯০” শব্দ ও সংখ্যাটি “Section 134(1)” শব্দ, সংখ্যা ও বন্ধনীগুলির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ২৩ ধারাবলে প্রতিস্থাপিত
  2. 209. “ধারা” শব্দটি “Section” শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ২৩ ধারাবলে প্রতিস্থাপিত
  3. 210. “ধারা” শব্দটি “Section” শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ২৩ ধারাবলে প্রতিস্থাপিত

End of ধারা ৪১.

সূচিপত্র দেখুন: ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১