Skip to content

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১

ধারা ৫২ঘোষণা প্রদানের ক্ষমতা

বলবৎতৃতীয় খন্ড কোম্পনী ইত্যাদির বেআইনি ব্যাংক-ব্যবসা

তৃতীয় খন্ড কোম্পনী ইত্যাদির বেআইনি ব্যাংক-ব্যবসা

ধারা ৫২

52. ঘোষণা প্রদানের ক্ষমতা (১) বাংলাদেশ ব্যাংক, এতদুদ্দেশ্যে যেইরূপ সংগত মনে করে (সেইরূপ তদন্তের পর, যদি এইরূপ অভিমত পোষণ করে) যে, কোন [কোম্পানী] বা ধারা ৫১ তে উল্লিখিত কোন [প্রতিষ্ঠান বা ব্যক্তি] ধারা [৩১(১)] এর বিধান লঙ্ঘন করিয়া ব্যাংক-ব্যবসা পরিচালনা করিতেছেন, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক সেই মর্মে একটি ঘোষণা প্রদান করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, উক্তরূপ ঘোষণা প্রদানের পূর্বে উক্ত [কোম্পানী, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে] প্রস্ত্মাবিত ঘোষণার বিরুদ্ধে উহার বা তাঁহার বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে হইবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন বাংলাদেশ ব্যাংকের কোন ঘোষণা দৈনিক পত্রিকায় প্রকাশ করিতে হইবে এবং, এইরূপ প্রকাশনার পর, উক্ত [কোম্পানী, প্রতিষ্ঠান] বা উহার প্রধান নির্বাহী বা উহার কোন পরিচালক, ম্যানেজার, কর্মকর্তা, কর্মচারী বা প্রতিনিধি, বা ধারা ৫৪ এর উপ-ধারা (১), (৩) বা (৪) অথবা ধারা ৫৫তে উল্লিখিত অন্য কোন ব্যক্তি উক্ত ঘোষণা সম্পর্কে অবহিত নহেন এই প্রকার কোন অজুহাত দেখাইতে পারিবেন না৷ (৩) এই খণ্ডের উদ্দেশ্য পূরণকল্পে উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত কোন ঘোষণা উহাতে উল্লিখিত কোন বিষয়ের ব্যাপারে চূড়ান্ত্ম সাক্ষ্য হইবে৷

  1. 236. ‘‘কোম্পানী, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে’’ শব্দগুলি ও কমা ‘‘কোম্পানী বা ব্যক্তিকে’’ শব্দগুলির পরিবর্তে ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ২৭ নং আইন) এর ৫০(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 237. ‘‘কোম্পানী, প্রতিষ্ঠান’’ শব্দগুলি ও কমা ‘‘কোম্পানী’’ শব্দটির পরিবর্তে ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ২৭ নং আইন) এর ৫০(খ) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৫২.

সূচিপত্র দেখুন: ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১