Skip to content

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১

ধারা ৫৭ব্যাংক-কোম্পানী সম্পর্কিত কতিপয় তত্পরতার শাস্তি

বলবৎচতুর্থ খন্ড ব্যাংক-কোম্পানী সম্পর্কিত কতিপয় তৎপরতার উপর বিধি-নিষেধ

চতুর্থ খন্ড ব্যাংক-কোম্পানী সম্পর্কিত কতিপয় তৎপরতার উপর বিধি-নিষেধ

ধারা ৫৭

57. ব্যাংক-কোম্পানী সম্পর্কিত কতিপয় তত্পরতার শাস্তি (১) কোন ব্যক্তি- (ক) ব্যাংক-কোম্পানীর কোন দপ্তরে বা কার্যস্থলে আইনানুগভাবে অন্য কোন ব্যক্তির প্রবেশে বা তথা হইতে বহির্গমনে বা তথায় কোন কার্য্য সম্পাদনে বাধা সৃষ্টি করিবেন না; অথবা (খ) ব্যাংক-কোম্পানীর কোন দপ্তরে বা কার্যস্থলে উগ্রভাবে কোন মিছিল করিবেন না, বা ব্যাংক-কোম্পানীর স্বাভাবিক কার্যকলাপে ও লেনদেনে ব্যাঘাত সৃষ্টিকারী বা ব্যাঘাত সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিত কোন কার্য করিবেন না; বা (গ) ব্যাংক-কোম্পানীর উপরে উহার আমানতকারীর আস্থা নষ্ট করিবার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কোন কিছু করিবেন না৷ (২) কোন ব্যক্তি যুক্তিসংগত কারণ ব্যতিরেকে উপ-ধারা (১) এর বিধান ভঙ্গ করিলে, তিনি অনূর্ধ দুই বত্সরের কারাদণ্ডে বা অনূর্ধ [দুই লক্ষ] টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷ [***]

  1. 254. ‘‘দুই লক্ষ’’ শব্দগুলি ‘‘বিশ হাজার’’ শব্দগুলির পরিবর্তে ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ২৭ নং আইন) এর ৫৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 255. উপ-ধারা (৩) ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ১৩ নং আইন) এর ৩১ ধারাবলে বিলুপ্ত।

End of ধারা ৫৭.

সূচিপত্র দেখুন: ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১