ধারা ৬৮অবসায়কের উপর কোম্পানী আইন প্রয়োগ
বলবৎ
ষষ্ঠ খন্ড ব্যাংক-কোম্পানীর ব্যাবসা সাময়িক ভাবে বন্ধ রাখা ও অবসায়ন
ধারা ৬৮
68. অবসায়কের উপর কোম্পানী আইন প্রয়োগ (১) কোম্পানী আইনের অবসায়ক সম্পর্কিত বিধানাবলী, এই [আইনের] বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, ধারা [৬৬ বা ৬৭] এর অধীন নিযুক্ত অবসায়কের ক্ষেত্রে প্রযোজ্য হইবে৷ (২) এই খণ্ডে এবং সপ্তম খণ্ডে “সরকারী অবসায়ক” এর উল্লেখ থাকিলে, উহাতে কোন ব্যাংক-কোম্পানীর অবসায়ক অন্তর্ভুক্ত বলিয়া গণ্য হইবে৷