Skip to content

গণভোট আইন, ১৯৯১

ধারা ৪রিটার্নিং অফিসার নিয়োগ

বলবৎ

ধারা ৪

4. রিটার্নিং অফিসার নিয়োগ (১) গণভোট অনুষ্ঠানের উদ্দেশ্যে কমিশন একজন রিটার্নিং অফিসার এবং প্রয়োজনীয় সংখ্যক সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করিবে এবং তাহাদের প্রত্যেকের অধিক্ষেত্র নির্ধারণ করিয়া দিবে৷ (২) প্রত্যেক সহকারী রিটার্নিং অফিসার, কমিশনের নির্দেশ সাপেক্ষে, এই আইনের অধীন তাঁহার উপর অর্পিত দায়িত্ব পালনে সহায়তা প্রদানের জন্য তাহার অধিক্ষেত্রের এলাকায় এক বা একাধিক সহায়তাকারী কর্মকর্তা নিয়োগ করিতে পারিবেন৷

End of ধারা ৪.

সূচিপত্র দেখুন: গণভোট আইন, ১৯৯১