বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান আইন, ১৯৯১
ধারা ১৪প্রতিবেদন
বলবৎ
ধারা ১৪
14. প্রতিবেদন (১) প্রতি বত্সর ৩০শে সেপ্টেম্বর এর মধ্যে প্রতিষ্ঠান তত্কর্তৃক পূর্ববর্তী বত্সরের সম্পাদিত কার্যাবলীর খতিয়ান সম্বলিত একটি প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে৷ (২) সরকার, প্রয়োজনমত, প্রতিষ্ঠানের নিকট হইতে যে কোন সময় প্রতিষ্ঠানের যে কোন বিষয়ের উপর প্রতিবেদন এবং বিবরণী আহ্বান করিতে পারিবে এবং প্রতিষ্ঠান উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে৷
সূচিপত্র দেখুন: বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান আইন, ১৯৯১