Skip to content

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান আইন, ১৯৯১

ধারা ৬পরিচালনা বোর্ড

বলবৎ

ধারা ৬

6. পরিচালনা বোর্ড (১) পরিচালনা বোর্ড একজন সার্বক্ষণিক চেয়ারম্যান ও [চারজন] সার্বক্ষণিক সদস্য সমন্বয়ে গঠিত হইবে৷ (২) বোর্ডের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকুরীর মেয়াদ ও শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে[: তবে শর্ত থাকে যে, সার্বক্ষণিক সদস্যগণের মধ্যে দুইজন প্রতিষ্ঠানে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাদের মধ্য হইতে জ্যেষ্ঠতা এবং যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত হইবেন।] (৩) চেয়ারম্যান প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন৷ (৪) চেয়ারম্যানের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে চেয়ারম্যান তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্য পদে নবনিযুক্ত চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা চেয়ারম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোন ব্যক্তি চেয়ারম্যানরূপে দায়িত্ব পালন করিবেন৷

  1. 2. কোলন ‘‘:’’ প্রান্তস্থিত দাঁড়ি ‘‘।’’ এর পরিবর্তে প্রতিস্থাপিত এবং শর্তাংশ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) আইন, ২০১৬ (২০১৬ সনের ২৭ নং আইন) এর ২(খ) ধারাবলে সংযোজিত।

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান আইন, ১৯৯১