Skip to content

পানি সম্পদ পরিকল্পনা আইন, ১৯৯২

ধারা ১০সভা

বলবৎ

ধারা ১০

10. সভা (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, বোর্ড উহার নিজের এবং কার্য নির্বাহী পরিষদের সভার কার্য পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷ (২) বোর্ডের সভা, উহার চেয়ারম্যানের সম্মতিক্রমে, উহার সচিব কর্তৃক আহূত হইবে এবং চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে৷ (৩) বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন উহার চেয়ারম্যান এবং তাহার অনুপস্থিতিতে উহার ভাইস-চেয়ারম্যান, এবং তাহাদের উভয়ের অনুপস্থিতিতে, সভায় উপস্থিত সদস্যগণ কর্তৃক তাহাদের মধ্য হইতে মনোনীত কোন সদস্য৷ (৪) কার্য নির্বাহী পরিষদের সকল সভা কার্য নির্বাহী চেয়ারম্যানের নির্দেশে আহূত এবং তত্কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে৷ (৫) কার্য নির্বাহী পরিষদের সভায় সভাপতিত্ব করিবেন কার্য নির্বাহী চেয়ারম্যান এবং তাহার অনুপস্থিতিতে তত্কর্তৃক নির্দেশিত উহার কোন সদস্য৷ (৬) শুধুমাত্র কোন সদস্য পদে শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটি থাকার কারণে বোর্ডের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তত্সম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না৷

End of ধারা ১০.

সূচিপত্র দেখুন: পানি সম্পদ পরিকল্পনা আইন, ১৯৯২