Skip to content

রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২

ধারা ১০৩অপরাধ বিচারার্থ গ্রহণ

বলবৎ

ধারা ১০৩

103. অপরাধ বিচারার্থ গ্রহণ (১) উপ-ধারা (২) এ উল্লিখিত অপরাধ ছাড়া, এই আইনের অধীন দণ্ডনীয় যে কোন অপরাধ সম্পর্কে পুলিশ কর্মকর্তা কর্তৃক লিখিতভাবে রিপোর্ট পেশ না করা পর্যন্ত কোন আদালত অপরাধটি বিচারার্থ গ্রহণ করিবে না৷ (২) ধারার ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ বা ৫৫ এর অধীন দণ্ডনীয় অপরাধ সম্পর্কে আদালত নিজস্ব উদ্যোগে কিংবা যে কোন ব্যক্তির অভিযোগক্রমে অথবা কোন পুলিশ কর্মকর্তার লিখিত রিপোর্ট পাইয়া উহা বিচারার্থ গ্রহণ করিতে পারিবে৷

End of ধারা ১০৩.

সূচিপত্র দেখুন: রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২