Skip to content

রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২

ধারা ২৮পুলিশ কমিশনার ও অন্যান্য পুলিশ কর্মকর্তার জনসাধারণকে নির্দেশ দানের ক্ষমতা

বলবৎ

ধারা ২৮

28. পুলিশ কমিশনার ও অন্যান্য পুলিশ কর্মকর্তার জনসাধারণকে নির্দেশ দানের ক্ষমতা পুলিশ কমিশনার বা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন পুলিশ কর্মকর্তা, ধারা ২৬ এর অধীন প্রণীত প্রবিধানের সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে, নিম্নবর্ণিত বিষয়ে লিখিত বা মৌখিক নির্দেশ দিতে পারিবেন, যথা:- (ক) রাস্তায় জনসমাবেশ বা মিছিলকারীদের শৃংখলাপূর্ণ আচরণ নিশ্চিতকরণ; (খ) অনুরূপ মিছিল কোন্‌ কোন্‌ রাস্তা দিয়া বা কোন্‌ কোন্‌ সময়ে যাইতে পারিবে বা পারিবে না; (গ) কোন স্থান বা উপাসনাস্থলে বা উহার সন্নিকটে অনুরূপ মিছিল গমন বা জনসমাবেশ অনুষ্ঠান নিষিদ্ধ থাকিবে; (ঘ) রাস্তা, জনসাধারণের গোসল করার জায়গা, ইত্যাদি এবং সর্বসাধারণের ব্যবহার্য অন্যান্য স্থানে শান্তি শৃংখলা বজায় রাখা; (ঙ) রাস্তা বা সর্বসাধারণের ব্যবহার্য স্থান বা উহার নিকটে গান-বাজনা, ঢাক-ঢোল ইত্যাদি বাজানো নিয়ন্ত্রণ; (চ) রাস্তা, সাধারণের ব্যবহার্য স্থান বা জনসাধারণ প্রমোদাগারে লাউড স্পীকার ব্যবহার৷

End of ধারা ২৮.

সূচিপত্র দেখুন: রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২