Skip to content

রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২

ধারা ৩৮অতিরিক্ত পুলিশ মোতায়েন

বলবৎ

ধারা ৩৮

38. অতিরিক্ত পুলিশ মোতায়েন (১) শান্তি, শৃংখলা ও জননিরাপত্তা রক্ষা অথবা এই আইন বা আপাততঃ বলবত্ অন্য কোন আইনের অধীন কোন অপরাধ সম্পর্কিত কোন বিধান কার্যকর করার জন্য কোন ব্যক্তি পুলিশ কমিশনারকে কোন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার অনুরোধ জানাইয়া দরখাস্ত করিলে পুলিশ কমিশনার অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করিতে পারিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন আবেদনকারীর ব্যয়ে অনুরূপ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হইবে কিন্তু তাহারা পুলিশ কমিশনারের নির্দেশের অধীনে এবং তত্কর্তৃক নির্ধারিত সময়ের জন্য মোতায়েন থাকিবেন কিন্তু আবেদনকারীর লিখিত অনুরোধে পুলিশ কমিশনার যে কোন সময় উক্ত অতিরিক্ত পুলিশ প্রত্যাহার করিয়া লইবেন৷

End of ধারা ৩৮.

সূচিপত্র দেখুন: রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২